ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
নিউ মার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
অন্যান্য
জার্নাল ডেস্ক
নিউ মার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন শনিবার রিমান্ডের আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন। গেল ২২ নভেম্বর গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
ডিবি কর্মকর্তারা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ রয়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম।
পরদিন টিটন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান। তিনি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
সুইডেন আসলামের পক্ষে আইনজীবী মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেছিলেন। শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে, তাতে আসলাম ও টিটন দুজনেরই নাম ছিল।
গত ২৮ এপ্রিল রাতে ঢাকার নিউ মার্কেটের পাশে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীল রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে।
নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে সুইডেন আসলামের নাম আলোচনায় আসে।
বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল, যার মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজা হয়।
১৯ বছরের বেশি সময় কারাভোগের পর চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বছরের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।
মামলার বিবরণে বলা হয়েছে, টিটন ২০২৫ সালের ১৩ অগাস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলতেন।
টিটন তাকে বলতেন, বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি, এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।
ঘটনার কিছুদিন আগে রিপনকে টিটন বলেছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন।” পরবর্তীতে ২৬ এপ্রিল তাকে ফোন দিয়ে জানায়, তার সাথে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান, রনি ওরফে ভাঙ্গারী রনিদের বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন বড় ভাইকে বলেন, তারা তাকে ডাকছে। উভয়ের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করবেন তিনি।
এরপর ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
তিনি মামলায় অভিযোগ করেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে অজ্ঞাতনামা সাতজনের পরিকল্পনায় তার ছোট ভাই খন্দকার নাঈম আহমেদ টিটনকে ঢাকা নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা রাস্তার উপর পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলোপাতারি গুলি করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

