1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মুশফিকের ২১ বছরের ক্যারিয়ারে যত রেকর্ড ও কীর্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



মুশফিকের ২১ বছরের ক্যারিয়ারে যত রেকর্ড ও কীর্তি

২১ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটিং, উইকেটকিপিং ও অধিনায়কত্বে অসংখ্য কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ, রান ও সেঞ্চুরির রেকর্ডসহ তাঁর অর্জনের তালিকা দীর্ঘ।

খেলা

ক্রীড় ডেস্ক


দীর্ঘ ক‍্যারিয়ারে কতবার বিপর্যয় থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম। কত জয়ের জন‍্য গড়ে দিয়েছেন ভিত। নিজেকে মেলে ধরে ভেসেছেন কত অর্জনের আনন্দে। এবার থামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান।

২১ বছরের বেশি সময়ের ক‍্যারিয়ারে মুশফিক গড়েছেন অসংখ‍্য কীর্তি ও রেকর্ড। তার বিদায় বেলায় অর্জনগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসের পাঠকদের জন‍্য তুলে ধরা হলো।

সর্বোচ্চ ম্যাচ

২১ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। বাংলাদেশের হয়ে আর কোনো ক্রিকেটার ৮৫টি টেস্টও খেলতে পারেননি। এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলে দুইয়ে মুমিনুল হক।

সর্বোচ্চ রান

চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। সব মিলিয়ে ১০৮ ম্যাচে ৩৮.৮ গড়ে সংগ্রহ ৭ হাজার ৬২ রান।

এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের সাড়ে ৫ হাজার রানও নেই। দুই নম্বরে থাকা মুমিনুলের এখন পর্যন্ত সংগ্রহ ৫ হাজার ৩১২ রান।

এছাড়া মুশফিকের ১৪ সেঞ্চুরিও বাংলাদেশের সর্বোচ্চ। এই তালিকায়ও তার ঠিক পরেই মুমিনুল, ১৩ সেঞ্চুরি।

প্রথম ডাবল সেঞ্চুরিয়ান

দেশের টেস্ট অভিষেকের ১৩ বছরের মাথায় প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ২০০ রান করেন তিনি।

টেস্টে তার ডাবল সেঞ্চুরি মোট তিনটি। এটিও বাংলাদেশের সর্বোচ্চ।

দেশে-বাইরে প্রায় সমান

ঘরের মাঠে ও দেশের বাইরে মুশফিকের রেকর্ড প্রায় কাছাকাছি। বাংলাদেশে খেলা ৬২ ম্যাচে ৩৯.৭৮ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৯৮ রান। ক্যারিয়ারের ৮ সেঞ্চুরির পাশাপাশি ১৯টি হাফ সেঞ্চুরি তিনি করেছেন দেশের মাঠে।

আর দেশের বাইরে খেলা ৪৬ টেস্টে ৩৭.৫২ গড়ে মুশফিক করেছেন ২ হাজার ৯৬৪ রান। ৬ সেঞ্চুরি ও ১১টি ফিফটি তিনি করেছেন বিদেশের মাঠে।

কিপিং করে দ্বিশতক

টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন নয় জন কিপার-ব্যাটসম‍্যান। তাদের মধ্যে একমাত্র মুশফিকই করেছেন একাধিক ডাবল সেঞ্চুরি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ ও ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান।

৩৪

সাদা পোশাকে এখন পর্যন্ত বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার অধিনায়কত্বে ৩৪ ম্যাচ খেলে ৭টিতে জিতেছে বাংলাদেশ, ড্র করেছে ৯টিতে। তার নেতৃত্বে পরাজয়ের হার ৫২.৮৪ শতাংশ।

একাধিক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে মুশফিকের পরাজয়ের হারই সবচেয়ে কম। এছাড়া গত মে পর্যন্ত সর্বোচ্চ জয়ও ছিল তার। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সিরিজে তাকে টপকে যান নাজমুল হোসেন শান্ত।

স্মরণীয় সাফল্য

২০১৬ সালে মুশফিকের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের ম্যাচেও অধিনায়কত্ব করেন অভিজ্ঞ কিপার-ব্যাটার।

ঐতিহাসিক দুই সাফল্যের মাঝে ২০১৭ সালের মার্চে নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের একমাত্র জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচেও অধিনায়ক ছিলেন মুশফিক।

শততম ম্যাচে শতক

গত বছরের নভেম্বরে নিজের ১০০তম টেস্ট খেলতে নেমে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের ইনিংস খেলেন মুশফিক। টেস্ট ইতিহাসে শততম টেস্টে শতক করা ১১তম ক্রিকেটার তিনি।

২১ বছর ১৭৭ দিন

২০০৫ সালের মে মাসে শুরু হওয়া ক্যারিয়ারের সমাপ্তি ঘটল ২০২৬ সালের নভেম্বরে। সব মিলিয়ে ২১ বছর ১৭৭ দিনের পথচলা। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে সময়ের হিসেবে তার চেয়ে লম্বা ক্যারিয়ার শুধু ১৩ জনের।

চলতি শতকে অভিষেকের পর মুশফিকের চেয়ে বেশিদিন খেলেছেন স্রেফ দুজন- জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও গ্রায়েম ক্রিমার।

কিপার-অধিনায়ক

টেস্ট ক্যারিয়ারের ১০৮ ম্যাচের মধ্যে ২৮টিতে একইসঙ্গে অধিনায়কত্ব ও কিপিংয়ের দায়িত্ব সামলেছেন মুশফিক। অধিনায়ক-কিপার হিসেবে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু মাহেন্দ্র সিং ধোনি, ৬০টি।

কিপিংয়ে কীর্তি

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৬ উইকেটে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। পুরো ইনিংসে কোনো বাই রান হতে দেননি কিপার মুশফিক। টেস্টে কোনো 'বাই' রান না হওয়া চতুর্থ সর্বোচ্চ দলীয় ইনিংস এটি।

তালিকার দুই নম্বরে বাংলাদেশের আরেক কিপার লিটন কুমার দাস। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালের হ্যামিল্টন টেস্টে ৭১৫ রানের ইনিংসে কোনো বাই দেননি তিনি।

২১০৭

দীর্ঘ টেস্ট ইতিহাসে নির্দিষ্ট কোনো স্টেডিয়ামে ২ হাজারের বেশি রানের নজির রয়েছে নয়টি। এর একটি মুশফিকের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ ম্যাচের ৫৩ ইনিংসে ৫ সেঞ্চুরির সৌজন্যে তার সংগ্রহ ২ হাজার ১০৭ রান।

৫২৫২

তিন সংস্করণ মিলিয়ে মিরপুরের মাঠে মুশফিকের সংগ্রহ ৫ হাজার ২৫২। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ক্রিকেটার এক মাঠে ৫ হাজার রান করতে পারেননি। মুশফিকসহ তালিকার শীর্ষে পাঁচের চারজনই বাংলাদেশি।

অন্য তিনজন- সাকিব আল হাসান (৪৭৮৬), তামিম ইকবাল (৪৫২৯) ও মাহমুদউল্লাহ (৩৫৯৭)।

১০১

দীর্ঘ ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে মোট ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি স্টাম্পিংয়ের কৃতিত্ব রয়েছে দুজনের- মাহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও কুমার সাঙ্গাকারা (১৩৯)

৪৮৪

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪৮৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। আর কেউ সাড়ে চারশ ম্যাচও খেলেননি। চারশর বেশি ম্যাচ খেলেছেন দুজন- সাকিব আল হাসান (৪৪৭) ও মাহমুদউল্লাহ (৪৩০)।

রানের চূড়ায়

তিন সংস্করণ মিলিয়ে মুশফিকের নামের পাশে ১৬ হাজার ৩৫৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া ১৫ হাজারের ক্লাবে প্রবেশ করতে পেরেছেন শুধু তামিম ইকবাল- ১৫ হাজার ১৯২ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের সেঞ্চুরি ২৩টি। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি শুধু তামিমের- ২৫টি।

৩৫৯

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ৩৫৯ রানের। ২০১৭ সালের নিউ জিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে এই জুটি গড়েন মুশফিক।

এই সংস্করণে বাংলাদেশের তিনশছোঁয়া জুটি আছে আর একটি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৩১২ রান।

২৮৬৩

সাদা পোশাকে ৭০ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে ২ হাজার ৮৬৩ রান যোগ করেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এটিই বাংলাদেশের রেকর্ড।

এছাড়া আর দুটি জুটির রয়েছে ২ হাজার রান করার কীর্তি। ইমরুল কায়েস ও তামিম- ২ হাজার ৪৩৩ রান এবং মুশফিক ও লিটন- ২ হাজার ২৭ রান।

৮

টেস্টে লিটনের সঙ্গে ৮টি শতরানের জুটি গড়েছেন মুশফিক। বাংলাদেশের রেকর্ড এটিই। তালিকার সেরা তিন জুটিতেই আছে মুশফিকের নাম। মুমিনুল হকের সঙ্গে তার শতকছোঁয়া জুটি ৬টি। সাকিবের সঙ্গে ৫টি শতরানের জুটি গড়ে তিন নম্বরেও অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

৩৬

লাল বলের ক্রিকেটে ১৩ জন ভিন্ন সঙ্গীর সঙ্গে ৩৬টি শতরানের জুটি গড়েছেন মুশফিক। বাংলাদেশের আর কেউ তার কাছাকাছিও নেই। ১১ জন সঙ্গীর সঙ্গে মুমিনুলের শতকছোঁয়া জুটি ২৪টি। ১৩ জনের সঙ্গে ১৯টি সেঞ্চুরি জুটি সাকিবের।

৭১০৬

তিন সংস্করণ মিলিয়েও জুটি বেধে বাংলাদেশের সর্বোচ্চ রান মুশফিক ও সাকিবের। ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত ২০১ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে ৭ হাজার ১০৬ রান যোগ করেন তারা। আর কোনো জুটির সাড়ে ৪ হাজার রানও নেই।

বিশ্ব ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে অন্তত দুইশ ইনিংস একসঙ্গে ব্যাটিং করা ছয় জুটির একটি তারা।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews