1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


নড়াইল প্রেসক্লাব ভবনের দেয়ালসহ জেলা শহরের তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৮ টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে সদস্যদের সাধারণ সভা চলছিল। সভা চলাকালে হঠাৎ প্রেসক্লাব ভবনের দক্ষিণ পাশের দেয়াল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের বিকট শব্দে সভায় উপস্থিত সাংবাদিকদের পাশাপাশি শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে প্রেসক্লাব ভবনের দেয়ালের পাশ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

প্রায় একই সময়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ফটক এবং শহরের পুলিশ ফাঁড়ির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া জেলা বিএনপি, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থল ঘুরে দেখেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,#



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews