1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
স্বজনদের কান্নায় ভারী নওগাঁ, ফিরল পাঁচ প্রবাসীর মরদেহ ‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী বিএনপি সরকারের জনপ্রিয়তা কমেছে, দাবি সারজিসের অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৬ বছর বয়সে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কে এই পাত্রী? Jamie Carragher apologises to Aston Villa for ‘wrong’ language সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি: পুলিশ পুলিশের সঙ্গে সংঘর্ষ: একসঙ্গে ১৮-২০ কারখানায় ছুটি ঘোষণা জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা আন্দোলন করে সরকার পরিবর্তন নয়, নির্বাচনই একমাত্র পথ: চিফ হুইপ

এক যুগ পর একই দিনে নাটোরের সেই সড়কে ফের মৃত্যুর মিছিল, ২০১৪-তে ৩৭, ২৬-এ ১৪ প্রাণহানি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত


২০১৪ সালের ২০ অক্টোবর এই দিনে নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছিলেন। এক যুগ পর মঙ্গলবার (২০ অক্টোবর) একই দিনে নাটোরের বড়াইগ্রামে ফের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবার প্রাণ গেছে ১৪ জনের।

বনপাড়া-হাটিকুমরুল যমুনা সেতু লিংক টোল মহাসড়ক নির্মাণের পর থেকে বড়াইগ্রামের মহাসড়কের ওপর যানবাহনের চাপ বেড়েছে। কিন্তু যানবাহনের তুলনায় মহাসড়ক প্রশস্ত হয়নি। ফলে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল গণি বলেন, যানবাহনের চাপের তুলনায় সড়কগুলো প্রশস্ত না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে।

মঙ্গলবার ভোরের দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলের। এর মধ্যে শরিয়তপুরের সাতজন রয়েছেন। তারা হলেন-জুয়ের মাতুব্বর, সোহাগ, সাহলাল, আব্দুস সামাদ, কাশেম, জহুর উদ্দিন ও শাহীন।

এছাড়া নিহতের তালিকায় রয়েছেন, পটুয়াখালীর ব্যাংকার শহিদুল ইসলাম ও তার ৮ বছরের মেয়ে তারফিয়া। ঝিনাইদহের ট্রাকচালক আবুল কালাম, ফরিদপুরের হিমেশ জামাদার। এছাড়া আরও রয়েছেন–রাজশাহী গোদাগাড়ির বাসচালক সোহেল রানা, বাগমারার আনোয়ার হক ও নওগাঁর সাপাহারের রাসেল।

ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআরটিএর কর্মকর্তাদের সমন্বয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ঘটনাস্থল পরিদর্শন, যানবাহনের ফিটনেস, চালকের অবস্থা, সড়কের অবস্থা, দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সুমনী আক্তার।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

আন্দোলন করে সরকার পরিবর্তন নয়, নির্বাচনই একমাত্র পথ: চিফ হুইপ

www.bdtimes24.com |
bdtimes24