1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বুড়িচংয়ে দুই স্কুলশিক্ষার্থী আদিল ও জিসান নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


কুমিল্লার বুড়িচংয়ে মো. আদিল (১৪) ও জিসান (১০) নামে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের একজন আদিল গত ২৫ অক্টোবর সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অপরজন জিসান বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে তাদের পরিবার।

নিখোঁজ আদিল উপজেলার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে ফকিরবাজার স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে আদিলের চাচা মো. রাকিব জানান, গত ২৫ অক্টোবর সকাল ৭টার দিকে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ আদিলের বয়স ১৪ বছর, উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

অন্যদিকে, নিখোঁজ জিসান উপজেলার ষোলনল ইউনিয়নের বেড়াজাল গ্রামের বাসিন্দা আলম হোসেনের ছেলে। সে নানুয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জিসানের চাচাতো ভাই হাফেজ মো. নাজমুল হাসান জানান, বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে জিসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুড়িচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মঞ্জরুল হক বলেন, আদিলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। জিসানের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।



সাজু/নিএ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

US grants visa to defeated Brazilian presidential candidate Flavio Bolsonaro

www.bdtimes24.com |
bdtimes24