কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিনজনকে ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। (২৮ অক্টোবর) বুধবার রাত ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান। তিনি জানায়,বুধবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩) এবং রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) ও মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন ওই তিনজন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়,এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।
সাজু/নিএ