1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ কোটি টাকা ব্যয়ে পৌর মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, অসহায় প্রকৌশলী চাঁদা দিলে মিষ্টির প্যাকেট পৌঁছে দিচ্ছে বাড়ি, না হয় শেষ: কে এই রহস্যময় ‘নবাব’ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল Live: Israeli elections are coming to a close, with no majority to be seen বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর নাম রেখেছে বাংলাদেশ, জানুন নামকরণের নিয়ম ভোট কর্মকর্তাদের কার্ডে ছবি নেই, প্রক্সির শঙ্কা জামায়াত প্রার্থীর যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’ শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত



তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এবং নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মৃতদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে খবর পেয়ে উত্তরখান থানা-পুলিশও ঘটনাস্থলে যায়। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস জানান, লাশটি যেখানে ভেসে ওঠে, সেটি উত্তরখান থানার শেষ সীমানায় পড়েছে। তবে নৌপথের বিষয় হওয়ায় নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, তাহসিফ সাউরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পরিদর্শক ফিরোজ উদ্দিন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে করে দেশত্যাগ করেন। ওই সময় তাঁর দেশ ছাড়ার যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, সেটি সাবেক এই বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরিই ধারণ করেছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও

www.bdtimes24.com |
bdtimes24