1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর তাহসিফের মৃত্যু রহস্য: দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর, বক্তব্যে অসঙ্গতি ক্যানসার চিকিৎসায় সাইকো-সোশ্যাল ইকোলজিক্যাল মডেল গড়ে তোলার আহ্বান আশুলিয়ায় বিএনপি নেতা আব্দুল লতিফের চিকিৎসায় অর্থ সংগ্রহে সেমিফাইনাল অনুষ্ঠিত How to prepare for an emergency: What households in different countries stock up on ঢাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কতটা নেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরা শাড়িতে হাসি আর আবেদনময়ী ভঙ্গিতে পরীমনি, নতুন ছবি ভাইরাল লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলা‌দেশিকে ধর‌তে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা রাতের মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়ের আভাস

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার অভিযোগ জামায়াতের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তাহসিফের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে অবহেলার জন্য কেউ দায়মুক্তি পেতে পারেন না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার এভাবে মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তাঁর অভিযোগ, এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে। এর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, যেসব সংস্থা বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই বিরোধী দলের নেতাদের নামে ভুয়া, কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, তাহসিফের পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।



বাপ্পি/সা.এ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

রাতের মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়ের আভাস

www.bdtimes24.com |
bdtimes24