1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

‘ভাগওয়া লাভ ট্র্যাপ’: ভিন্ন ধর্মে প্রেমের অভিযোগে ব্যক্তিগত তথ্য ফাঁস

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



‘ভাগওয়া লাভ ট্র্যাপ’: ভিন্ন ধর্মে প্রেমের অভিযোগে ব্যক্তিগত তথ্য ফাঁস

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাগওয়া লাভ ট্র্যাপ’ নামের একটি ভুয়া ষড়যন্ত্রতত্ত্বের আড়ালে ভিন্নধর্মী প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হচ্ছে। নাম, ছবি, ঠিকানা ও ফোন নম্বর ছড়িয়ে দিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল…..

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভাগওয়া লাভ ট্র্যাপ' নামের একটি ভুয়া ষড়যন্ত্রতত্ত্বের আড়ালে ভিন্নধর্মী প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হচ্ছে। নাম, ছবি, ঠিকানা ও ফোন নম্বর ছড়িয়ে দিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল ও চরম হয়রানির মুখে ফেলে দেওয়া হচ্ছে। মেটার নীতিমালায় এমন তথ্য প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও অবাধে এসব নিয়ম লঙ্ঘিত হচ্ছে। ডিজিটাল মিডিয়া গবেষণা সংস্থা ডিসমিসল্যাবের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর অনুসন্ধানে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

ডিসমিসল্যাবের তথ্যমতে, ২০২৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত মাত্র ২৩টি ফেসবুক পেজ থেকে এ ধরনের ২৮৮টি ডক্সিং (বিনা অনুমতিতে ব্যক্তিগত তথ্য ফাঁস) পোস্ট করা হয়েছে। এসব পোস্টে অন্তত ১৯৪ জন মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। এর মধ্যে ৯৭ শতাংশ পোস্টে ছবি, ৫৫ শতাংশ পোস্টে নাম, ৩০ শতাংশ পোস্টে ঠিকানা এবং ১৬ শতাংশ পোস্টে সোশ্যাল মিডিয়ার লিংক প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচটি পেজ থেকেই এসব পোস্টের প্রায় দুই-তৃতীয়াংশ ছড়ানো হয়েছে। এর মধ্যে ‘মোল্লার আলো’ নামক একটি পেজের পোস্টগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে।

ডিসমিসল্যাব ডক্সিংয়ের শিকার এমন ১২ জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছে। তাঁরা জানিয়েছেন, ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণে তাঁরা সাইবার বুলিং, হুমকি এবং ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। এক নারী শিক্ষার্থী জানিয়েছেন, ফেসবুকে তাঁর ছবি, ফোন নম্বর ও বাসার ঠিকানা ছড়িয়ে পড়ার পর থেকে তিনি তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত এবং তাঁকে "চোরের মতো জীবন কাটাতে হচ্ছে।" আরেক ভুক্তভোগী জানান, তথ্য ফাঁসের কারণে তাঁর কর্মজীবন ও পারিবারিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেসবুকের বাইরেও ‘সেইভ মুসলিম গার্লস’ নামের একটি ওয়েবসাইটে ‘মুসলিম নামের নষ্টাদের তালিকা’ শীর্ষক একটি পাতা তৈরি করে আন্তধর্মীয় সম্পর্কে জড়িত নারীদের চরম আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে। মেটার (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) 'প্রাইভেসি ভায়োলেশনস' নীতিমালায় স্পষ্টভাবে কারো ফোন নম্বর, ইমেইল বা বাসস্থানের তথ্য প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এসব পেজ প্রতিনিয়ত সেই নিয়ম লঙ্ঘন করছে।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন বিশেষজ্ঞ মনীষা বিশ্বাসের মতে, নারী ও মেয়েদের ক্ষেত্রে ডক্সিংয়ের ফলাফল ভয়াবহ হতে পারে। এটি লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি বা ব্ল্যাকমেইলের পথ তৈরি করে। তাই ডক্সিংকে কেবল ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হিসেবে না দেখে, বাস্তব জীবনে বড় ধরনের ক্ষতির পূর্বাভাস হিসেবে বিবেচনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

নিষেধাজ্ঞা শেষেও দেখা নেই ইলিশের, ঘাটে মিলছে ডিমওয়ালা ও পচা মাছ

www.bdtimes24.com |
bdtimes24