দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্প নিয়ে ২০ নভেম্বর আসছে ‘যাপিত জীবন’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। বাবার পরিচালনায় অভিনীত সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত আশনা হাবিব ভাবনা। দেশভাগ, ভাষা আন্দোলন ও পারিবারিক গল্পের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচীসহ অনেকে।
বিনোদন
বিনোদন প্রতিবেদক
দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি এবং পারিবারিক গল্পে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে তিন বছর আগে নির্মিত হয়েছিল ‘যাপিত জীবন’ সিনেমাটি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে ‘যাপিত জীবন’।
সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
পরিবেশক সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া মঙ্গলবার রাতে সিনেমার পোস্টার প্রকাশ করে মুক্তির খবর জানিয়েছে।
‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা, বাবার পরিচালনা এবং বাংলাদেশের চলচ্চিত্রের প্রচারের নানা দিক নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন আশনা হাবিব ভাবনা।
তিনি জানিয়েছেন, পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলছে সিনেমাটি।
পোস্টার প্রকাশের পর দর্শক প্রতিক্রিয়া নিয়ে আবেগাপ্লুত ভাবনা বলেন, "পোস্টারের ভেতরেই একধরনের স্থিরতা ও স্বস্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সব ইতিবাচক মন্তব্য পাচ্ছি। পোস্টারের মাঝখানে একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে মধ্যবিত্ত পরিবারগুলো পুরো পরিবার নিয়ে সিনেমা হলে আসার আগ্রহ দেখাচ্ছে।"
চলচ্চিত্রটির দীর্ঘ তিন বছরের পথচলাকে অত্যন্ত ‘ব্যক্তিগত’ ও বিশেষ বলে মনে করছেন এই অভিনেত্রী।
২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই সিনেমার পেছনে নিজস্ব উদ্যোগ ও কঠোর পরিশ্রম যুক্ত ছিল বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব অনুভূতি প্রকাশ করে ভাবনা বলেন, "অন্য সিনেমাতে আমি শুধুই একজন অভিনেত্রী, কিন্তু এটি আমাদের নিজস্ব প্রডাকশন হওয়ায় সব বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দে আমরা ২০ দিন শুটিং করেছি। সেখানে আবেগ আর আনন্দের নানা মুহূর্ত তৈরি হয়েছিল।"
বাবার পরিচালনায় কাজ করা নিয়ে তিনি বলেন, "আমার বাবা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। আবার কখনো একসঙ্গে কাজ করবো কি না জানি না, তাই এটি আমার সারা জীবনের জন্য একটি অন্যতম মেমোরি ও ইতিহাস হয়ে থাকবে।"
চলচ্চিত্র প্রচারে প্রাতিষ্ঠানিক ঘাটতি
সিনেমা মুক্তির আগমুহূর্তে প্রচারণার জন্য স্বল্প সময় পাওয়া ও বিপণনের নানা সীমাবদ্ধতা নিয়েও কথা বলেছেন ভাবনা।
বাংলাদেশে সিনেমার প্রচারের জন্য আলাদা পেশাদার সংস্থার অভাব রয়েছে বলে মনে করেন ভাবনা।
"প্রচার চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সরকারি অনুদান পেয়ে সিনেমা নির্মাণ করা হলেও প্রচারণার জন্য আলাদা বড় বাজেটের প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের দেশে এমন কোনো প্রমোশনাল এজেন্সি নেই যারা পুরো প্রচারণা পরিচালনা করে দেবে। ফলে আমাদের নিজেদের উদ্যোগেই ফেসবুক ও সোশ্যাল মিডিয়া ঘিরে প্রচার চালাতে হচ্ছে।"
সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী এই অভিনেত্রী।
ভাবনা বলেন, "এটি আমাদের দেশের গল্প, অনুভূতির গল্প, বেদনার গল্প, আর মানুষের শেকড় ও অস্তিত্বের গল্প। সিনেমাটি দর্শকদের গভীরভাবে ভাবাবে এবং নতুন বোধ তৈরি করবে।"
চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। সিনেমায় আফসানা ও সোবহান চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
আফজাল হোসেন বলেন, "সিনেমাটি অত্যন্ত পারিবারিক আবহে সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে। পারিবারিক একটি গল্প। কাজ করে ভীষণ ভালো লাগছে। সবকিছু দারুণভাবে এগোচ্ছে। আমার বিশ্বাস খুব ভালো একটা নির্মাণ যাপিত জীবন।”
চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ২০২৪ সালের নভেম্বরে ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।
ভাবনা জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির প্রথম আনুষ্ঠানিক গান প্রকাশ পাবে।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তি ও ডলি জহুরসহ আরও অনেকে।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


