1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

মরিশাসে কন্টেইনারে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



মরিশাসে কন্টেইনারে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

কন্টেইনারের ভেতর ভারী কাঠের বাক্সে চাপা পড়ে প্রাণ হারান তাঁরা। এই হৃদয়বিদারক ঘটনার পর মরিশাসের শ্রম মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে…

অন্যান্য

প্রবাস ডেস্ক


মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) কন্টেইনারের ভেতর ভারী কাঠের বাক্সে চাপা পড়ে প্রাণ হারান তাঁরা। এই হৃদয়বিদারক ঘটনার পর মরিশাসের শ্রম মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে।

নিহত বাংলাদেশিরা হলেন, মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

স্থানীয় গণমাধ্যম ডেফি মিডিয়ার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা নিশ্চিত করেন, কন্টেইনারের ভেতরেই মর্মান্তিকভাবে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কারখানাটিতে কাজের উপযুক্ত নিরাপত্তা বিধিমালা মানা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে মন্ত্রণালয়ের তদন্ত দল।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শ্রমমন্ত্রী রেজা উতিম জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে অবশ্যই ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সেই সঙ্গে স্বজনদের ইচ্ছানুযায়ী নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় আইনি ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণেরও কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews