1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লুসিএমএস)।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লুসিএমএস)। শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লুসিএমএস এই ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে।

এর আগে মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে মাত্র ১৭টি মেডিকেল সেন্টারের তালিকা দেওয়া হয়েছিল।

জানা গেছে, এর আগের ১৭টি মেডিকেল সেন্টারের সীমিত পরিসরের কারণে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নানা ধরনের জটিলতা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছিল। নতুন করে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করায় মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জানায়, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করানো যাবে না।

নতুন তালিকায় স্থান পেয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার।

এ ছাড়া তালিকায় রয়েছে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস, ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস, গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার ও ডেল্টা হেলথ কেয়ারসহ আরও বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

এফডব্লিউসিএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ৫১টি কেন্দ্রের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না। ফলে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার আগে অনুমোদিত কেন্দ্রের তালিকা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন ৫১ মেডিকেল সেন্টারের তালিকা:

এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিঃ, ৪ ইনার সার্কুলার রোড, হোটেল আসর ১ম তলা, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১২১৯, বাংলাদেশ।

ফেভারিট স্পেশালাইজড হাসপাতাল, হাউস নং #০৫, রোড নং # মেইন রোড, ব্লক # এইচ, বরদিয়া বাজার, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯, বাংলাদেশ।

গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, এইচ-৮২ (১ম তলা), বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী থানা, ঢাকা-১২১৩, বাংলাদেশ।

হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ১০২/১/এ, নিউ পল্টন, ঢাকা।

ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাহিমা টাওয়ার (২য় তলা), ৪২/৪৩ পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ৫৩ ডিআইটি এক্সটেনশন রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০।

জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ৪৭৭, আশকোনা মেডিকেল রোড, দক্ষিণখান, ঢাকা-১২৩০।

ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ১৫৩/১, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

লিডিং হেলথ চেক আপ লিঃ, ৫৮ ইস্ট হাজীপাড়া, ডি.আই.টি রোড, রামপুরা, ঢাকা-১২১৯।

পারফেক্ট মেডিকেয়ার লিঃ, ১৮৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (অ্যালি'স সেন্টার), ৪০ বিজয় নগর, ঢাকা, বাংলাদেশ।

পুষ্প ক্লিনিক, ফুলু টাওয়ার (লেভেল-৪ ও ৫), হাউস নং-১০১, কাকলী, ঢাকা – ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা ১২১২।

সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ১১১ নয়া পল্টন, ৩য় তলা, ঢাকা ১০০০০।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিঃ, ৭৪ জি/৭৫, পিকক স্কয়ার, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, ঢাকা-১২১৫, বাংলাদেশ।

মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাঃ লিঃ, জমিদার প্যালেস (২য় তলা), ২৯১ ইনার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ।

ইউনিক্যাল মেডিকেল সার্ভিসেস, ১৩/১, নিউ ইস্কাটন রোড (২য় তলা), মগবাজার, ঢাকা-১০০০।

ডায়নামিক ল্যাব, ৫৮, ইস্ট হাজীপাড়া (৩য় তলা), ডি.আই.টি. রোড, রামপুরা, ঢাকা-১২১৯।

গ্রীনল্যান্ড মেডিকেল সেন্টার লিঃ, ২৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড, (৩য় ও ৪থ তলা), মগবাজার, ঢাকা-১২১৭।

ইশতিয়াক মেডিকেল সেন্টার, ৫৭১, (১ম তলা), ইসিবি চত্বর, মেইন রোড, দক্ষিণ মানিকদী, ঢাকা কিউন্টনমেন্ট, ঢাকা-১২০৬।

এলবি হেলথকেয়ার, হাউস # ৭৯ (প্রথম তলা), ব্লক # জে, চেয়ারম্যান বাড়ি, এয়ারপোর্ট রোড, ঢাকা-১২১৩।

মেডিপাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ৫১৭/২ (১ম তলা), ইসিবি চত্বর, মানিকদী মাটিকাটা, ঢাকা ক্যাণ্টনমেন্ট, ঢাকা-১২০৬। 

মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঃ লিঃ, প্লট # ৯৫, রোড # ০৭, সেক্টর # ০৪, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২৩০। 

রিলায়েন্স ল্যাব, প্রাসাদ পল্টন স্কয়ার (৫ম তলা), ৩/১১, বক্স কালভার্ট রোড, নয়া পল্টন, ঢাকা – ১০০০। 

ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, ট্রাস্ট ভবন-৩, কমরেড মনি সিংহ সড়ক, ২১/২ (২য় তলা), পুরানা পল্টন, পল্টন, ঢাকা। 

সারা মেডিকেল সেন্টার, ওয়ার্ল্ড বিজনেস সেন্ট্রাম, ৭৬/এ, রোড-১১, বনানী, ঢাকা। 

সুরক্ষা মেডিকেল সেন্টার লিঃ, ২১৮৫/এ, ব্লক-আই (এক্সটেনশন), বসুন্ধরা আ/এ, মাদানী এভিনিউ, ঢাকা-১২২৯। 

স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেল ট্রাইডেন্ট টাওয়ার (২য় তলা), ৫৭ পুরানা পল্টন লেন, ভিআইপি রোড, ঢাকা-১০০০। 

ওয়াদী হেলথ চেকআপ, আলাউদ্দীন ভবন, ১/এ, ফকিরাপুল, ঢাকা-১০০০। 

কেয়ার ওয়েভ, ৯০, মুসাফির টাওয়ার (১ম তলা), কাকরাইল, ঢাকা। 

সারা হেলথ কেয়ার, ওয়ার্ল্ড বিজনেস সেন্ট্রাম, ৭৬/এ, রোড-১১, বনানী, ঢাকা, শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার মিরের বাজার, পুবাইল, গাজীপুর। 

জারা হেলথ কেয়ার, র‍্যাংগস জিএইচ টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর), ৩৩৫/বি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

এভার গ্রীন মেডিকেল সেন্টার, দ্য ফ্ল্যামেনকো (২য় ও ৩য় তলা), ৩২, এয়ারপোর্ট রোড, তেজগাঁও, ঢাকা ১২১৫। 

ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, ৩৮১/এ, ওয়েস্ট রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯। 

আইচি হাসপাতাল লিঃ, প্লট-৩৫ ও ৩৭, সেক্টর-৮, আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা-১২৩০। 

এ.এফ মেডিকেল সেন্টার, ফারইস্ট টাওয়ার (৩য় তলা), ৩৬ তোপখানা রোড, পুরান পল্টন। 

প্রাইম ডায়াগনস্টিক লিঃ, রূপায়ন এফপিএবি টাওয়ার, লেভেল-৫, ২ নয়া পল্টন, কালভার্ট রোড, ঢাকা-১০০০। 

ওয়ার্ল্ড হরিজন মেডিকেল সার্ভিসেস লিঃ, ৯৯, ঢাকা ট্রেড সেন্টার (২য় তলা), কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। 

ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, এম. মাহদির ভিলা, হাউস-০৮, রোড-৫/এ, ব্লক-জে, বাড়িধারা, প্রগতি সরণি, ঢাকা-১২১২। 

রামিন হেলথ সেন্টার, আদমজী কোর্ট, এনেক্স বিল্ডিং-২ (২য় তলা), ১১৯-১২০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। 

স্মার্ট মেডিকেল সেন্টার, ৮৩/১ সালাম প্লাজা, (১ম তলা), ইব্রাহিমপুর পুলপার, মেইন রোড, কাফরুল, ঢাকা-১২০৬। 

ল্যাব কোয়েস্ট লিঃ, পার্ল ট্রেড সেন্টার, ৩য় তলা, ছা-৯০/৩, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২। 

আনাস মেডিকেল সেন্টার লিঃ, ৬০/ই/১, দেওয়ান কমপ্লেক্স (৪র্থ তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০। 

স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, হাউস#৩৪, গগন টাওয়ার, মাদানী এভিনিউ, ঢাকা। 

আল-জামী ডায়াগনস্টিক সেন্টার, ৮৭, পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার (৩য় তলা), ঢাকা। 

ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, হোসেন টাওয়ার (৩য় তলা), ১১৬ নয়াপল্টন, বক্স কালভার্ট রোড, ঢাকা। 

পিওর হেলথ মেডিকেল সেন্টার, ৪৬৪ মোল্লা টাওয়ার (৪র্থ তলা), ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯। 

মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, ১-এ, আলাউদ্দীন ভবন (৪র্থ তলা), ফকিরাপুল, ডিআইটি এক্সটেনশন রোড, ঢাকা-১০০০। 

সানমুন মেডিকেল সেন্টার লিঃ, এইচ-৭৯ (১ম তলা), ব্লক-জে, নিউ এয়ারপোর্ট রোড, চেয়ারম্যান বাড়ি, বনানী বা/এ, ঢাকা

ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গ্র্যান্ড টাওয়ার, ৫১৭/২, ইসিবি চত্বর, কালশী, মানিকদী রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। 

কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার, ২৪/এ বিজয়নগর, স্কাইলার্ক পয়েন্ট ২য় তলা, ঢাকা-১০০০, বাংলাদেশ। 

ভিটা হেলথ মেডিকেল সেন্টার, ১৪তম তলা ৩/১১, প্রাসাদ পল্টন স্কয়ার, ১৬৭ ডিআইটি এভিনিউ, ঢাকা-১০০০। 

বাংলাদেশ জার্নাল/সিএম 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews