1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নারী কর্মীদের সবাইকে আইফোন উপহার দিলেন প্রতিষ্ঠানের বস

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


প্রতিষ্ঠানের নারী কর্মীদের প্রত্যেকের হাতে নতুন আইফোন তুলে দিয়ে চমক সৃষ্টি করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিনা নিশাদ। হঠাৎ এমন দামি উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কর্মীরা। কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন, আবার কেউ আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। বিশেষ করে প্রতিষ্ঠানের এক পরিচ্ছন্নতাকর্মীর কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেরালায় জন্ম নেওয়া হাসিনা নিশাদ বর্তমানে ইউএইভিত্তিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি প্রতিষ্ঠানের নারী কর্মীদের জন্য তিনি এই বিশেষ উপহারের আয়োজন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নারী কর্মীদের একটি সম্মেলনকক্ষে ডেকে বসানো হয়েছে। সেখানে তাঁদের জন্য কী অপেক্ষা করছে, তা আগে থেকে জানতেন না কেউ। চেয়ারে বসার সময় টেবিলের নিচে রাখা মোড়ানো বাক্সগুলো চোখে পড়ে তাঁদের। বাক্স খুলতেই বেরিয়ে আসে নতুন আইফোন। মুহূর্তেই আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো কক্ষ।

তবে আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল একজন পরিচ্ছন্নতাকর্মীকে ঘিরে। ভিডিওতে দেখা যায়, ওই নারী হাসিনা নিশাদকে শরবত পরিবেশন করছিলেন। ঠিক সেই সময় তাঁকেও একটি আইফোন উপহার দেওয়া হয়। এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে হাসিনা নিশাদ লিখেছেন, প্রতিটি নারীরই নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। প্রতিষ্ঠানের নারী কর্মীরা যেন আরও আত্মবিশ্বাসী হয়ে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।

হাসিনা আরও বলেন, অন্য কোনো নারীকে এগিয়ে যেতে এবং সফল হতে দেখার মতো আনন্দ আর কিছুতে নেই। একজন নারীর সাফল্য অন্য নারীদেরও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।

কর্মীদের দামি উপহার দেওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতে একই ধরনের আয়োজন দেখা যায়। সেখানে হাসিনা নিশাদের স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসেইন কর্মীদের হাতে মোড়ানো উপহারের বাক্স তুলে দেন। সেসব বাক্সেও ছিল নতুন আইফোন।

দুটি ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীকেও সমান গুরুত্ব দিয়ে উপহার দেওয়ার ঘটনায় হাসিনা নিশাদের প্রশংসা করছেন অনেকেই। তাঁদের মতে, কর্মীদের পদমর্যাদা নয়, মানুষ হিসেবে তাঁদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়টিই এই আয়োজনকে বিশেষ করে তুলেছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews