‘চব্বিশ আমাদের’ বলে দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এরকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারও থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।
সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই শিক্ষার্থীরা মাঠে নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের একটি প্ল্যাটফর্মের নেতৃত্বে এ আন্দোলনের ধারাবাহিকতায় ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
পরে অভ্যুত্থানের সামনের সারির নেতারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গঠন করে, যারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ নির্বাচনে ছয় আসনে জয়লাভ করে।
তার আগে ছাত্র প্রতিনিধি হিসেবে দলটির দুই নেতা অন্তর্বর্তী সরকারে ছিলেন। তাদের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে দল গঠন করেন। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, চব্বিশ সবার, এই চব্বিশ এক দিনে আসেনি। এই চব্বিশ আনতে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বহু মায়ের কোল খালি হয়েছে। বহু স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। ইলিয়াছ এখনো ফিরে আসেননি। আমাদের মতো সৌভাগ্য অনেক বন্ধুর অর্জন হয়নি। যারা এখনো গুম হয়ে ফিরে আসেননি, তাাদের পরিবার জানে চব্বিশ আসতে কত ত্যাগ, তিতিক্ষা, রক্ত আমাদের দিতে হয়েছে।
তিনি বলেন, যারা নির্যাতিত হয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার জানে, তাদের সন্তানরা জানে, এই চব্বিশ আসতে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুধুমাত্র ৩৬ দিনের জুলাই যারা বলছেন, তাদের এই চেতনা, মালিকানা যদি দাবি করতে থাকেন, সেই নবীন বন্ধুদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো আর বড় হতে পারবে না।
অন্তর্বর্তী সরকারের সময় যারা দাযিত্ব পেয়েছিলেন তাদের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা ছিল বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটি এ নেতা।
‘নির্বাচন যত বেশি দেরি করা যায়, অন্তত পাঁচ বছর থাকার ইন্টেনশান ছিল। বাকশালের চরিত্র যাদের শরীরে তারা তো ক্ষমতা ছাড়তে চাইবে না, এটাই বাস্তব।’
চার দলীয় জোট সরকারের সময় সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এর সুবিধা যে পরবর্তী সরকারের সময়ও বহাল ছিল সেটিও তুলে ধরেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৬৫ তে নিয়ে আসলে একসঙ্গে স্বৈরাচারের দোসর যেগুলা আছে, সব কিন্তু বাদ যাবে। যারা এখন বহাল আছে, যাদের বাদ দিল না। যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত হল না, যারা এখন বহাল আছেন। যদি আমরা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে, যদি আমরা বিচার বিভাগের স্বাধীনতা আরও বেশি নিশ্চিত করি, তাহলে ওহারা ওখানে রয়ে যাবে এবং কত বছর ধরে রয়ে যাবে জানি না।
দাগী অপরাধীরা পর্যন্ত এখন কোনো রকম হাইয়ার কোর্ট পর্যন্ত গেলে জামিন পেয়ে যায়, সে অবস্থা এখন চলছে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুতারাং ৬৫ যদি প্রস্তাব করা হয়, তাহলে কেমন হয়? এটা আপনাদের ভেতরেই রাখেন।
মন্ত্রীপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব মো. মশিউর রহমান।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

