1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

আতঙ্ক ছড়াতেই রাজধানীতে পরিকল্পিত নাশকতা: ডিএমপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



আতঙ্ক ছড়াতেই রাজধানীতে পরিকল্পিত নাশকতা: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে…….

বাংলাদেশ

প্রতিবেদক


রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের প্রতিটি ঘটনা পুলিশ অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করছে। সার্বিক পর্যালোচনায় এটি স্পষ্ট যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা ও জনমনে আতঙ্ক ছড়াতেই এসব জঘন্য কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডিএমপির অপারেশনাল কার্যক্রম ও পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। জননিরাপত্তা সুনিশ্চিত করতে মোবাইল পার্টি, পিকেট ডিউটিসহ কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

নাশকতার উপাদান সংগ্রহের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, এর আগেও ককটেল তৈরির উপাদান ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্প বা অন্য কোনো স্থান থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা গভীরভাবে মনিটর করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্ত করতে ডিএমপির সাঁড়াশি অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ
 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews