1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে: ডিএমপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা।

এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews