1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


রোহিঙ্গা সংকট মিয়ানমার থেকে উৎসারিত এবং মিয়ানমারকে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  রোববার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

নীতি গবেষণা কেন্দ্র ‘রোহিঙ্গা সংকটবিষয়ক নীতি সংলাপে’ শীর্ষক এই আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, আমরা মনে করি, রোহিঙ্গা সংকট দ্বিপাক্ষিক কোনো সমস্যা না। আমার (বাংলাদেশ) ও মিয়ানমারের মধ্যে কোনো ইস্যু না। ইস্যুটা মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকে সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে সম্পৃক্ত করতে হবে। এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য।

রোহিঙ্গাদের মানবাধিকার সরকারের চিন্তায় আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তাদের নাগরিক অধিকারের কথা চিন্তায় আছে, তাদের শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, তাদের নাগরিকত্ব—সব কিছুই প্রত্যাবাসনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। জাতিসংঘের অধিবেশনে যাওয়ার পর ইউএনএসিআরের সঙ্গে বৈঠকেও আমরা বলেছি যে শুধুমাত্র জোর করে পাঠিয়ে দিলাম বা ইন্টারন্যাশনাল কমিটি চাপিয়ে দিলেন, সেটা না।

বিশ্বে বর্তমানে প্রায় ৪ কোটি ১৬ লাখ শরণার্থী আছে উল্লেখ করে তিনি বলেন, ১৩৬টি দেশে ইউএনএসসি শরণার্থীদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ তার মধ্যে সবচেয়ে বড় আশ্রয়দাতা। বাংলাদেশের মতো একটি গরিব দেশে ১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমরা ঝুলে আছি। যেখানে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২ থেকে ৯০ শিশু জন্মগ্রহণ হচ্ছে। এ রকম পরিস্থিতির যদি চলতে থাকে; নতুন করে রোহিঙ্গা আসা তো পরের ব্যাপার, এখানেই জনগণের বিস্ফোরণ ঘটবে।

একদিকে মানবিক দিকটা যেমন বাংলাদেশের বিবেচনায় আছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নও এখানে জড়িত, যোগ করেন তিনি।

আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গাবিষয়ক জাতীয় নীতিমালা কমিটি হয়েছে। আন্তর্জাতিকভাবে কীভাবে এই সংকট মোকাবিলা করা যায়, সেটা এই কমিটি দেখবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews