1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দি থাকা তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিপাহি-জনতা ও সর্বস্তরের মানুষ এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করে এনেছিলেন। দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন। রোববার (৮ নভেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু এসব কথা বলেন। জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার ৩ জন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। এতে মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তার ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এ ছাড়া সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী ও যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ। পবিত্র কোরআন তিলওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews