1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

দীপাবলি উপলক্ষে ছেলে ভিহানকে নিয়ে প্রথম পারিবারিক ছবি প্রকাশ করেছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

বিনোদন

বিনোদন ডেস্ক


বিয়ের প্রায় পাঁচ বছর পর এবার ছেলেকে নিয়ে প্রথম পারিবারিক ছবি প্রকাশ্যে আনলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে ভক্তদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতি। ছবিতে তাঁদের একমাত্র সন্তান ভিহানকেও দেখা গেছে।

আজ রোববার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। উৎসবের সাজে দেখা গেছে তিনজনকে। হলুদ রঙের উজ্জ্বল ঐতিহ্যবাহী পোশাকে বসে আছেন ক্যাটরিনা। ভিকির পরনে ক্রিম রঙের শেরওয়ানি। মা–বাবার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ভিহান। তার পরনেও ছিল হলুদ ও ক্রিম রঙের পোশাক। দুই হাত তুলে যেন ভক্তদের অভিবাদন জানাচ্ছে সে।

ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘এবারের দীপাবলি আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা—ভিকি, ক্যাটরিনা ও ভিহান।’ ছবির নিচে মন্তব্যের ঘরে এই তারকা দম্পতিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের বলিউড সহকর্মী ও ভক্তরা।

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ের খবর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ২০২৫ সালে তাঁদের সংসারে আসে প্রথম সন্তান। ছেলের নাম রাখা হয় ভিহান। সন্তান জন্মের পর থেকে ব্যক্তিজীবনকে বেশ আড়ালেই রেখেছেন এই দম্পতি। তাই ছেলেকে নিয়ে তাঁদের প্রথম পারিবারিক ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।

এদিকে সন্তান জন্মের পর ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও ট্রলিংয়ের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের আয়োজিত গণেশ চতুর্থীর অনুষ্ঠানে সন্তান জন্মের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা যায় অভিনেত্রীকে। সেখানকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক গঠন নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন ক্যাটরিনা। তিনি বলেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। এরপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করতে চান, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ।

ক্যাটরিনার ভাষায়, ‘আমি এখন জীবনের এই সুন্দর সময়টুকু এবং সামনে এগিয়ে যাওয়ার বিষয়েই মনোযোগ দিতে চাই। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের মতামত প্রতিনিয়ত বদলায় এবং সেই মতামতের বাতাসে সবাইকে উড়িয়ে নিয়ে যেতে চায়।’

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews