1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সাভারে স্কুলের ফটকের সামনে ব্যাগে ৩টি হাতবোমা, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


সাভারে স্কুলের ফটকের সামনে ব্যাগে ৩টি হাতবোমা, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

ঢাকার সাভারে অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পড়ে থাকা একটি ব্যাগে অন্তত তিনটি হাতবোমা থাকার তথ্য জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে রেখেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। তারা ব্যাগের ভেতরে থাকা বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতের দিকে বিদ্যালয়ের ফটকের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে হাতবোমা দেখতে পায়। ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার দূরত্ব প্রায় ১৩০ মিটার।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ব্যাগটিতে ঠিক কতগুলো ককটেল রয়েছে, তা তাৎক্ষণিকভাবে গণনা করা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ককটেল স্পষ্টভাবে দেখা গেছে। ব্যাগের ভেতরে আরও বেশি থাকতে পারে।

তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে ককটেল থাকা স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে জরুরি খবর পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ব্যাগের ভেতরে থাকা ককটেলগুলোর ধরন ও সংখ্যা নিশ্চিত করে সেগুলো নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিদ্যালয় মাঠে পৌঁছানোর পর বোমা নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews