1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা ও বাণিজ্যে গুরুত্ব ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক ঢাবিতে ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততায় কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তা বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কেলি কারি Three Iran-backed suspects plotted attacks including RAF Fairford incident, US says রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান সৌরবিদ্যুতের সরঞ্জাম কিনতে ৫ কোটি টাকা পর্যন্ত ই-জিপি বাধ্যতামূলক নয় Teddy Riner candidacy 'illustrative of this hunger for an alternative' to Le Pen or Mélenchon টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর, ২০২৬)

ঢাবিতে ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততায় কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং শোকজ করা হয়েছে।’

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভার পর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews