বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা, ৫০ যানবাহনের সংঘর্ষে নিহত ১২
বুলগেরিয়ায় ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে প্রায় ৫০টি যানবাহনের সংঘর্ষে ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক
বুলগেরিয়ায় ঘন কুয়াশার মধ্যে এক মহাসড়কে দুর্ঘটনায় জড়িয়েছে প্রায় ৫০টি যানবাহন। এতে প্রাণ হারিয়েছেন ১২ জন।
মঙ্গলবার পূর্বাঞ্চলীয় ইয়াম্বল শহরের কাছে রাজধানী সোফিয়ামুখী এ-ওয়ান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, মহাসড়কটির ছয়টি লেনজুড়ে বাস, ট্রাক ও গাড়ি পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে স্তূপীকৃত হয়ে আছে। কিছু গাড়ি চাপা পড়েছে, কোনোটি উল্টে গেছে, অন্যগুলো পাশ কাটাতে গিয়ে ধাক্কা খেয়েছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল কর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীরা উপস্থিত আছেন।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুবোমির নিকোলভ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, বুরগাস শহর ও সোফিয়াকে সংযুক্তকারী মহাসড়কে ঘটা এ দুর্ঘটনার কারণ সম্ভবত কুয়াশা। বুরগাস থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের মধ্য দিয়ে ঘটনার শুরু হয়।
ইয়াম্বল অঞ্চলের গভর্নর গেওরগি চালাকভ বুলগেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিটিএকে জানিয়েছেন, প্রায় ৫০টি যানবাহন এই দুর্ঘটনার শিকার হয়েছে।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছেন।
বুধবার বুলগেরিয়ায় এক দিনের জাতীয় শোক পালন করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেফ।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


