1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজাকে গ্রেপ্তার করে। তিনি পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। আজ বুধবার (১১ নভেম্বর) সাড়ে ১১টার দিকে এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশার গতিরোধ করেন। পরে তাঁকে জোর করে নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজা, তাঁর সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর স্বর্ণালংকারও লুট করা হয়। পরে তাঁকে হুমকি দিয়ে আসামিরা পালিয়ে যান।

এ ঘটনায় ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। মামলায় রাজাকে এক নম্বর আসামি করা হয়।

র‌্যাব জানায়, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকা থেকে একই মামলার তিন নম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews