1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ২০ লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই মাদক ও আধিপত্যের বিরোধে যুবদলের দু'পক্ষের প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলাগুলি Survivor pulled from rubble of deadly building collapse in Brooklyn, New York ‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: পেট্রোল বোমা হামলার অভিযোগ চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি! স্লোগান দিয়ে থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

মাদক ও আধিপত্যের বিরোধে যুবদলের দু'পক্ষের প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলাগুলি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


একটি ব্যস্ত বাজার। চারপাশে দোকানপাট, ক্রেতা-বিক্রেতার আনাগোনা। হঠাৎ পিস্তল হাতে এক যুবকের আবির্ভাব। প্রতিপক্ষকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ার পাশাপাশি চলতে থাকে হুমকি। তার পাশে আরও কয়েকজনের হাতে ধারালো অস্ত্র। মুহূর্তেই বদলে যায় বাজারের চিত্র। প্রাণভয়ে দোকানের শাটার নামিয়ে যে যেদিকে পারেন ছুটে যান ব্যবসায়ীরা। এমন দৃশ্যের অবতারণা হয়েছে কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী বটতলী বাজারে।

মাদক কারবার, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বুধবার (১১ নভেম্বর) বিকেলে যুবদলের দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী স্টেশনে যুবদল নেতা আবুল ফয়েজ ও সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। বুধবার বিকেলে সেই বিরোধ প্রকাশ্য সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। দুই পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করেন।

পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় মাদক কারবারি হিসেবে পরিচিত উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন মুন্নাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় তার পাশে আরফাত নামের আরেক যুবকও বন্দুক হাতে ছিলেন। অন্য দুজনের হাতে ছিল ধারালো অস্ত্র।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী বলেন, বিকেলে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ ও তার অনুসারীরা একটি দোকানে বসেছিলেন। হঠাৎ মুন্না এসে দূর থেকে গুলি ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়। এ সময় কেউ আহত না হলেও আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের মধ্যে এক যুবক পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন। তার পাশে আরও দুজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। প্রকাশ্য বাজারে এভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ঘটনার সময় ঘটনাস্থলে থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত জয়নাল আবেদীন। তিনি বলেন, তিনি সেখানে ছিলেন না। শাহাদাত হোসেন মুন্নাও তার অনুসারী নন। তার দাবি, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে গোলাগুলির ঘটনা ঘটেছে।

অন্যদিকে, আবুল ফয়েজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে তিনি শুনেছেন। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলিবর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই যুবদলের রাজনীতিতে সক্রিয়। তবে কী কারণে তাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তা তার জানা নেই।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, উভয় পক্ষের লোকজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা গোলাগুলিতে লিপ্ত হন। এলাকাটি সীমান্তঘেঁষা হওয়ায় এর দেখভালের দায়িত্ব বিজিবির। তারপরও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও এসআরবি অভিযান শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জেরে এবার জনবহুল বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews