
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গত বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর ক্রীড়া সাংবাদিকদের মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনস সংযুক্ত করা হয় বলে আজ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন।
এদিকে, এ ঘটনা তদন্তে শুক্রবার তিন সদেস্যের একটি কমিটিও গঠন করেছে পুলিশ সদরদপ্তর।… বিস্তারিত