
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খেলতে গিয়ে এক নারীর গায়ে বল লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের… বিস্তারিত