জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ায় লিপ্ত আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক এক নারী ও পুরুষ পুলিশ হেফাজতে।
শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ৫ নং পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন কাওয়ামারা গ্রামের ডোমপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে বাবলু মিয়া (৪২) এবং একই এলাকার আজিজুল হকের স্ত্রী মোর্জিনা খাতুন (৪০)। তারা সম্পর্কে জামাই-খালা শাশুড়ি। জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বাবলু মিয়া ইউপি ম্যাম্বার হিসেবে নির্বাচনের জন্য প্রচারনা চালিয়ে আসছিলেন বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কাওয়ামারা গ্রামের বাবলু মিয়া (৪২) এবং মোর্জিনা খাতুন অবৈধ প্রেমে জড়িয়ে যায়। পরকিয়ার ঘটনা স্থানীয়দের সন্দেহ হলে শুক্রবার রাতে তাদের হাতেনাতে আটক করে। বিষয়টি দীর্ঘ ৪ বছর ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের বিষয়টি বাবুল মিয়া নিজেই শিকার করেন।
তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সংবাদ পেয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায় বলে জানাগেছে।
রাতেই এক বিবৃতিতে উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মনির উদ্দিন তাদের কর্মী নন বলে সাফ জানিয়ে দেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনা স্থল থেকে দুইজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। আজ তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে তিনি জানান।