1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি, কার্ডে বিশেষ চমক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি, কার্ডে বিশেষ চমক

প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। কার্ডে বর-কনের প্রতীকী ছবির পাশাপাশি জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন পোষ্য। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বিয়ের আয়োজন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিনোদন

জার্নাল ডেস্ক


প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। তাতে রয়েছে অন্যরকম চমক।

অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই পোষ্যদের সঙ্গে তাঁর নানা মুহূর্তের ছবি দেখা যায়। কখনো তাদের নিয়ে ছুটির দিন কাটানো, কখনো জন্মদিন উদ্‌যাপন, আবার কখনো নিছক আদর-যত্ন। পোষ্যদের নিজের পরিবারের সদস্যের মতোই আগলে রাখেন অভিনেত্রী। সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল বিয়ের কার্ডে।

আমন্ত্রণপত্রের নকশায় রয়েছে বর-কনের প্রতীকী ছবি। আর তাঁদের সঙ্গে রয়েছে মিমির তিন পোষ্যও। তবে এই কার্ডটি মূল বিয়ের অনুষ্ঠানের, নাকি সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, তা এখনো পরিষ্কার নয়।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। চলতি মাসে ঘরোয়া পরিসরে বাগদান বা বিয়ের আইনি পর্ব মিটতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে উত্তরবঙ্গের কালিম্পংয়ে বসবে মূল বিয়ের আসর।

দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই পাহাড়ের কোলে বিয়ের অনুষ্ঠান সারতে চান অভিনেত্রী। পরে কলকাতায় ফিরে চলচ্চিত্র অঙ্গনের বন্ধু, সহকর্মী ও পরিচিতদের জন্য বড় করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

পাত্রের পরিচয় নিয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ঘনিষ্ঠজনেরা বলছেন, সিদ্ধার্থ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিমি। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।

মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলোকে কখনো বিশেষ গুরুত্ব দেননি।

কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে তো পাত্র খুঁজতে হবে, তার জন্য দেখাসাক্ষাৎও করতে হবে—সেটুকু করার সময়ও নাকি তাঁর হাতে নেই।

২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয়ের পর মিমি রাতারাতি জনপ্রিয়তা পান।

পরে ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ একের পর এক বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করেছেন মিমি।

এবারের দুর্গাপূজায় মুক্তি পেয়েছে মিমির সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা গেছে তাঁকে।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews