রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক ২
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে। যাত্রীর কাছে থাকা ৩ লাখ টাকা ছিনতাইয়ের…….
বাংলাদেশ
প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে। যাত্রীর কাছে থাকা ৩ লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে জিম্মি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই অমানবিক ঘটনার পর চরম ক্ষুব্ধ স্থানীয় জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাই এবং চাচা আতিক বসনিয়াসহ এলাকার ছয়জন ব্যক্তি কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ পরিবহন’-এর একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তার চাচার কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিলেও টাকার লোভে তার চাচাকে বাসের ভেতর জিম্মি করে রাখে স্টাফরা। তাকে বাঁচাতে গিয়েই প্রাণ হারান মুকুল ও শাকিব।
বাসের ভেতর জিম্মি হওয়া যাত্রী আতিক বসুনিয়া ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে বলেন, "সবার নামার জায়গা এলে তাদের নামিয়ে দিলেও আমাকে নামতে দেয়নি গাড়ির হেলপার ও সুপারভাইজার। তারা আমার টাকা কেড়ে নেওয়ার জন্য জিম্মি করে এবং গলায় গামছা পেঁচিয়ে ধরে। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে স্টাফরা চলন্ত বাস থেকেই তাদের দুজনকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। পরে আমি বাঁচার জন্য চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস ধাওয়া করে চিকলী এলাকায় বাসটির পথরোধ করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটকে আমাকে উদ্ধার করে। তা না হলে ওরা আমাকেও মেরে ফেলত।"
খবর পেয়ে সকাল আটটার দিকে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় উদ্ধার অভিযানে যায়। ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, মহাসড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। সেখানে সাধারণ সড়ক দুর্ঘটনার কোনো আলামতই ছিল না। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এই রোমহর্ষক ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

