1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে চউকের অভিযান : সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা হাঁটতে পারছে না সঙ্গী, তবু ছেড়ে যায়নি আরেক হাতি Has James Trafford replaced Jordan Pickford as England No 1? মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক লিটন অক্টোবরের ভ্যাট রিটার্ন জমায় মিলল আরও ১ সপ্তাহ প্রবাসফেরতদের পুনর্বাসনে সংসদে বিশেষ ঋণ ও প্রণোদনার দাবি হামে মৃত্যু এখন ‘স্রেফ সংখ্যা’, রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না: তাজনূভা জাবীন রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা

জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

শিক্ষা

জার্নাল ডেস্ক


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে গেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। একই ঘটনায় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে এক শিক্ষকের কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ ও শাসানোর অভিযোগ উঠেছে। এদিকে, রেজওয়ান নামে এক শিক্ষার্থীর মুঠোফোনে ছাত্রলীগের সংশ্লিষ্টতা, নাশকতার পরিকল্পনা ও অর্থ লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।

আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক জুনায়েদ শেখ। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, বাংলা বিভাগের শিক্ষক রাহেল রাজিবের কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই শিক্ষকের কক্ষের দেয়ালে লাগানো একটি পত্রিকার কাটিংয়ে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি শাসানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, এক শিক্ষার্থীর মুঠোফোনে নাশকতার পরিকল্পনা ও অর্থ লেনদেনের তথ্য পাওয়ার দাবি করে ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, 'ছাত্রদল কাউকে মারধর করেনি। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও নাশকতার পরিকল্পনা দেখতে পাওয়ায় তাদের প্রক্টরের হাতে তুলে দেওয়া হয়।'

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পরও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন অপতৎপরতায় জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সরব সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় নেতাকর্মী এবং সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা জমা দেওয়ার কর্মসূচি পালন করে ছাত্রদল।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন ব্যক্তিরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে তাদের শনাক্ত করার চেষ্টা করেন তারা। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন দপ্তর থেকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠলেও ছাত্রদলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নাসির আহমেদ বলেন, 'ক্যাম্পাসে যারা নাশকতা বা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গেও কথা হয়েছে। ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, 'কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে হবে। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব। তবে ক্যাম্পাসের শৃঙ্খলা নষ্ট করা যাবে না। শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, সবাই ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখবেন।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো তৎপরতার অভিযোগ থাকলে তা লিখিতভাবে দিতে হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তবে সবকিছু প্রমাণের ভিত্তিতে এবং আইন অনুযায়ী হতে হবে।'

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির কমিটি, সক্রিয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews