1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি Liverpool v Manchester United: How the players rated গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি Chequered Flag Podcast – George Russell is living ‘rent free’ in Max Verstappen’s head রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু

আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬। ২০ নভেম্বর আয়োজিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮০টিরও বেশি দল অংশগ্রহণ করে।

আইইউবিএটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (আইআইইসি) এবং জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণামুখী মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন এবং যন্ত্রকৌশল বিভাগের চেয়ার অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান; মিয়ান রিসার্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং আইআইইসির পরিচালক ড. নাঈম হোসেন।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি পরিণত হয় তরুণ উদ্ভাবকদের মিলনমেলায়। প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত জ্ঞান, যন্ত্র নির্মাণের দক্ষতা, দলগত সমন্বয় এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার সুযোগ পায়। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নিজেদের উদ্ভাবন জাতীয় পর্যায়ে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।

আইইউবিএটি বিশ্বাস করে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী শিক্ষায় দক্ষ করে তোলা অপরিহার্য। জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপের মতো আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মের উদ্ভাবকদের বিকাশে ভূমিকা রেখে চলেছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews