1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবো: হেফাজত ট্রাইব্যুনালে বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজত নেতাদের অর্ধশত কারখানায় ছুটি, আজও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী Zelensky says Crimean Bridge strikes ‘fair response’ as he meets UK’s Streeting ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’  পাগলা মসজিদে ৫১ বস্তা টাকা ও এক বস্তা চিঠি, সঙ্গে মিলল সোনার চামচ-বাটি পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ England in Australia: Nikhil Chaudhary stars as hosts win T20 series opener

আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান দাবি করেছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) সকালে সংগঠনটির জাবি শাখার দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তর সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানার বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে ছাত্রদল অভিযোগ করে, তাদের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির পক্ষে জনমত তৈরির প্রবণতা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ও দায় নির্ধারণের প্রশ্নে স্পষ্ট অবস্থান না নিয়ে দলটির রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়াকে উদ্বেগজনক বলেও উল্লেখ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে ইতিহাস বিকৃতি কিংবা অপরাধের দায় আড়াল করার সুযোগ নেই। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ উপেক্ষা করে দায়মুক্তির কোনো বয়ান গ্রহণ করা হবে না। বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না এবং গণহত্যা, গুম, খুন ও নির্যাতনের দায়ে অভিযুক্ত পতিত শাসনব্যবস্থার পক্ষে বয়ান তৈরি অপচেষ্টা শিক্ষার্থীরা রুখে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রদল।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে যায়, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের প্রতিনিধি ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে সংগঠনটির অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি পদত্যাগও করেন। যমুনা টিভির আলোচনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ এবং বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে দেখা গেছে তাকে। অন্য একটি আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ভুল বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, অধ্যাপক নাসরীন সুলতানা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতামত প্রকাশ করে আসছেন। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী সময়েও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে তার পোস্ট আলোচনায় আসে।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা ৫ই আগষ্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্যাম্পাস ত্যাগ করলেও পরবর্তীতে ক্যাম্পাসে প্রবেশ করে এক সমাবেশে বক্তব্য দিলে তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। তিনিও দীর্ঘদিন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews