1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ আগ্রহ দেখাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে জানিয়েছেন তিনি। তার মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন নাজমুল হক।

পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মত হয়নি। এমনকি আফ্রিকার কোনো দেশ থেকেও আশ্রয়ের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

নাজমুল হকের ভাষ্য, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দিন দিন ভারতের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। বিষয়টি এখন আর শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক পরিসরেও ভারতকে প্রশ্নের মুখে ফেলছে। গণহত্যার দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত কেন দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ লক্ষ্যে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও এখন পর্যন্ত সফল হয়নি। ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করাই ভারতের সামনে একমাত্র বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠছে বলে পোস্টে দাবি করা হয়।

আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হক বলেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠান। অথচ বর্তমানে নিজেদের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে সেই নেতাকর্মীদের আবারও ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।

পোস্টে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশত্যাগের পর দেওয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। নাজমুল হকের উদ্ধৃতি অনুযায়ী, সে সময় জয় বলেছিলেন, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’

এ অবস্থায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্যের কারণে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের নিজেদের পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews