ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি তাদের মিসাইল সিটির (ক্ষেপণাস্ত্র শহর) একটি ভিডিও প্রকাশ করেছে।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি তাদের মিসাইল সিটির (ক্ষেপণাস্ত্র শহর) একটি ভিডিও প্রকাশ করেছে। এটি সম্প্রতি ধারণ করা কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। তবে এই প্রথমবারের মতো ভিডিওটিতে আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে দেখা গেছে। এ সময় তার পাশে ছিলেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি।
এরপর ভিডিওটিতে দেখা যায় কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার, যার মধ্যে ডাবল লঞ্চার এবং অন্যান্য প্রযুক্তিও রয়েছে। আইআরজিসি বহির্বিশ্বকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই; তাদের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে। যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে তারা এই সক্ষমতাগুলো কাজে লাগাবে।
এটি তাদের প্রচারণার (প্রোপাগান্ডা) একটি অংশ হতে পারে; তবে এর মাধ্যমে ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে এবং প্রতিরোধ সক্ষমতা দেখানোর চেষ্টা করছে। এমন সময় এই ভিডিও সামনে আনা হলো যখন ইরানের নতুন করে মার্কিন হামলার আশঙ্কা জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে মার্কিন দুই রণতরি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েল হামলা চালায়। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু বানায় তেহরান। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যার জের ধরে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা এখনো চলছে।
যুদ্ধ শুরুর প্রায় ৯ মাস হয়ে গেলেও তা বন্ধের সুস্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও পাকিস্তান, কাতার ও তুরস্ক স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের জেরে ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

