ইসরায়েলে সরকার গঠনে অচলাবস্থা
ইসরায়েলের নির্বাচনে সরাসরি কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী জোটকে বিজয়ী বলে দাবি করেছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার ……
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের নির্বাচনে সরাসরি কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী জোটকে বিজয়ী বলে দাবি করেছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে।
এক্সে দেওয়া এক বার্তায় লাপিদ জানান, এটি 'নকআউট' জয় না হলেও পয়েন্টের ব্যবধানে তারা জয়ী হয়েছেন। তাঁর হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর ৫৩টি আসনের মধ্যে ১৩টিই জায়নবাদবিরোধী দুটি দলের (ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টি), তাই কার্যত ৪০টি আসন নিয়ে নেতানিয়াহুর পক্ষে সরকার গঠনের কোনো পথ খোলা নেই।
তবে ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোটের জন্য সরকার গঠনের পথও বেশ কঠিন বলে স্বীকার করেছেন লাপিদ। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার গঠনের আলোচনা ক্যামেরার আড়ালে অত্যন্ত নীরবে চলছে।
৬৭টি আসন থাকলেও বিরোধী জোটের ইহুদি দলগুলো আরব দলগুলোর (জয়েন্ট লিস্ট ও রা’আম) সঙ্গে জোটে বসতে অস্বীকৃতি জানানোয় এই সমীকরণ বেশ জটিল আকার ধারণ করেছে।
অন্যদিকে, ২৭ আসন নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে সবচেয়ে বড় দল হলেও ৬১ আসনের ম্যাজিক ফিগার অর্জনের সমর্থন তাদেরও নেই। ফলে ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




