1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানবাধিকারের ঊর্ধ্বে হতে পারে না: প্রধান বিচারপতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত



সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানবাধিকারের ঊর্ধ্বে হতে পারে না: প্রধান বিচারপতি

সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন-কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত এক আন্তর্জাতিক……….

বাংলাদেশ

প্রতিনিধি


সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন-কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের কঠোর ধারণা অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন কোনো সমস্যাই একটি নির্দিষ্ট ভূখণ্ডের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফলে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের অর্থ কেবল নিজের ইচ্ছেমতো চলার স্বাধীনতা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও বটে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনে বিভিন্ন দেশের পেশাজীবী ও গবেষকদের পারস্পরিক আলোচনা ও গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের মাধ্যমে সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের একটি রূপরেখা পাওয়া যাবে, যা মানবিক মর্যাদার সুরক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ধারণাগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো বর্তমানে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ অনুধাবন করতে এবং কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে অ্যাকাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে চারটি অ্যাকাডেমিক সেশনে মোট ১২৪টি প্রবন্ধ উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। আইন বিভাগের শিক্ষার্থী এস এম রিদওয়ান জুনায়েদ ও তাসনিম তাইয়েবার সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. বেগম আসমা সিদ্দীকা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইন পেশাজীবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮

www.bdtimes24.com |
bdtimes24