1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ই-স্পোর্টস প্রেমীদের জন্য ‘সার্কেল গেমিং এরিনা’; পুরস্কার ২৫ লাখ টাকা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


দেশের তরুণ গেমিংপ্রেমীদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড ‘সার্কেল’ চালু করেছে বৃহৎ পরিসরের ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘সার্কেল গেমিং এরিনা’। টুর্নামেন্টটিতে বিজয়ীদের জন্য থাকছে মোট ২৫ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে রবি আজিয়াটা পিএলসি’র কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাইসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম- পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে। আজ, ১৮ নভেম্বর থেকে ‘মাই সার্কেল অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের একটি সার্কেল নম্বর থাকতে হবে।

আগের সিজনের সাফল্যের ধারাবাহিকতায়, বাংলাদেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সার্কেল গেমিং এরিনা। এর আগের সংস্করণে ২ হাজার ৫শ’-এরও বেশি গেমার অংশ নিয়েছিলেন এবং এর গ্র্যান্ড ফাইনালের লাইভস্ট্রিম ইউটিউবের পাবজি মোবাইল ক্যাটাগরিতে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল; যাতে সাড়া দিয়েছিল ৭ লাখেরও বেশি লাইভ দর্শক। এছাড়া টুর্নামেন্ট-সংশ্লিষ্ট কনটেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছিল।

সার্কেল দীর্ঘদিন ধরেই মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট, এ ওয়ান ই-স্পোর্টস’র সাথে অংশীদারিত্ব এবং কোডাশপ ও মিডাসবাইসহ ৮০টি’রও বেশি গেমিং সেবা, ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম পারচেজ সুবিধার মতো উদ্যোগগুলো গ্রহণ করে গেমিং কমিউনিটিকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছে।

এই আয়োজন সম্পর্কে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন,“বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। এ কারণেই গেমাররা সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে আমরা এই প্রতিভাবানদের জন্য আরও বড় একটি মঞ্চ তৈরি করে দিচ্ছি এবং এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছি যা তাদের সাথে সাথে বিকশিত হবে।”

সার্কেল গেমিং এরিনায় নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীরা ‘মাই সার্কেল অ্যাপ’ ওপেন করার পর ‘সার্কেল গেমিং এরিনা’ ব্যানারটি নির্বাচন করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। পছন্দের গেমিং ক্যাটাগরি নির্বাচন এবং দলের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর, ইমেইলের মাধ্যমে সার্কেল ডিসকর্ড সার্ভারে প্রবেশের সুযোগ পাবেন নিবন্ধিত অংশগ্রহণকারীরা।

‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’-এর মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হবে; ল্যান ফরম্যাটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ইভেন্টের তারিখ, খেলার সূচি এবং লাইভস্ট্রিমের বিস্তারিত তথ্য পরবর্তীতে সার্কেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews