1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


শ্রমিক আন্দোলনের নামে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে পার্শ্ববর্তী একটি দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। প্রকৃত শ্রমিক আন্দোলনের সঙ্গে এসব কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সরকারের মূল লক্ষ্য দেশের রপ্তানি বাড়ানো, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি জানান, সম্প্রতি গার্মেন্টস মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। পাশাপাশি শ্রমিকনেতাদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, উভয় পক্ষই একমত হয়েছে যে, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়। বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews