1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

এক চিৎকারেই বিশ্বরেকর্ড, শব্দমাত্রা ১০৫.৯ ডেসিবেল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


একটি চিৎকারের শব্দমাত্রা কতটা বেশি হতে পারে? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ব্রেন্ডা উইলিসন। নারীদের মধ্যে সবচেয়ে জোরে চিৎকার করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তার চিৎকারের শব্দমাত্রা রেকর্ড করা হয়েছে ১০৫.৯ ডেসিবেল।

গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করেন ব্রেন্ডা। এ সময় যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী নগর ঘোষণার ধ্বনি ‘ওয়েজ’ (Oyez) উচ্চারণ করে চিৎকার করেন তিনি। এতে তার কণ্ঠের শব্দমাত্রা পৌঁছায় ১০৫.৯ ডেসিবেলে। এই অর্জনের মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান তিনি।

তবে রেকর্ড গড়ার পরও পুরোপুরি সন্তুষ্ট নন ব্রেন্ডা। তার দাবি, আনুষ্ঠানিক প্রচেষ্টার সময় নিজের কণ্ঠের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারেননি। আরও জোরে চিৎকার করার সামর্থ্য রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।

চিৎকারের এই রেকর্ডের পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। প্রায় চার দশক ধরে যুক্তরাজ্যে পাবলিক ক্রায়ার বা জনসমক্ষে ঐতিহ্যবাহী ঘোষণাকারী হিসেবে কাজ করছেন ব্রেন্ডা। ১৯৮৭ সালে পিটারবরোর টাউন ক্রায়ার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

সূত্র: সামা



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews