1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

এনআইডি সংশোধনের নামে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক এনআইডি সংশোধন করে দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এক্ষেত্রে প্রতারক চক্র নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।
এতে আরও বলা হয়, এনআইডি সংশোধন বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম (হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি) ব্যবহার করে না। এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া এনআইডি বিষয়ে সেবা পেতে ১০৫ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews