1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। পেট্রোল বোমার আগুনে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাহিন সরকার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে তাঁর অসুস্থ বাবা ও মা থাকেন। তিনি বলেন, ঘটনার সময় বাড়ির গেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নেভান। বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করা হলেও সেটি দেয়ালে লেগে গেটে আগুন ধরে যায়।

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন মাহিন সরকার। তিনি বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে।

মাহিন সরকার আরও জানান, বিষয়টি নিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews