1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি Esteban Ocon dropped – is it the end of his F1 career? ডেমোক্র্যাটদের জয়ের পরও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে না: খামেনি রিপাবলিকানদের হারে ৬ হাজার কোটি ডলারের বেশি হারালেন মাস্ক Javits Frimpong: Mother flies from Ghana to the US to seek justice পোশাকশিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর এবার ঢাকাই সিনেমায় বলিউডের মুকেশ ঋষি Ukrainian's 'not expecting drastic change in US policy' after midterms নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স

এবার ঢাকাই সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বলিউডের পর্দায় কখনো অমিতাভ বচ্চন, কখনো সালমান খান কিংবা আমির খানের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন ও ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা মুকেশ ঋষি।

এবার সেই পরিচিত মুখকে দেখা যাবে ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেতা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক।

মোহাম্মদ ইকবাল জানান, তাঁর নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন এই অভিনেতা। ছবিটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

পরিচালক আরও জানান, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের কাজ।

এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিং শুরু হবে। আর এই সিনেমার শুটিংয়ে অংশ নিতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’

বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। অন্যদিকে ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান মুকেশ ঋষি।

বলিউডের পরিচিত এই খলনায়কের ঢাকাই সিনেমায় অভিষেক ঘিরে দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
04 November 2026

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স

www.bdtimes24.com |
bdtimes24