1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো কত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর, স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা-অগ্নিসংযোগ, উদ্বেগ-আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ঘরে ২০ ভরি স্বর্ণ, কিন্তু জাকাত দেওয়ার টাকা নেই? আয়কর রিটার্নে কীভাবে দেখাবেন? অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাউদ ইব্রাহিমের সহযোগী গ্যাংস্টার উত্তরপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সৌদিতে হুতি হামলার প্রভাবে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তাণ্ডব চলবে ৩ ঘণ্টা

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর, স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর, স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনরায় ফিরে পেতে তৎপর হয়ে উঠেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার নিজস্ব স্বাক্ষরিত অনুমতিপত্রসহ (ওকালতনামা) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবীরা। তবে শেখ হাসিনার এই স্বাক্ষর নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক। তিনি সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না। সে কারণে এ স্বাক্ষর নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ। 

শেখ হাসিনার পক্ষে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এই বার্তায় বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়েছে।

এবারের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত আনুষ্ঠানিক ওকালতনামা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার বৈধ অনুমতি জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তবে প্রথম আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।

ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছে যে আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে। কিন্তু গত ১০ দিনে হাইকমিশনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে আবারও আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর দুদিন পরই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল ঘোষণা করে।

 

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews