1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল

এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় ৩৫ লাখ ডলার ব্যবহারের পরিকল্পনা করেছে সরকার।

বাণিজ্য

জার্নাল ডেস্ক


স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি একটি প্রকল্পের আওতায় সাড়ে তিন মিলিয়ন ডলার বা প্রায় ৩৫ লাখ ডলারের তহবিল ব্যবহারের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে প্রায় ২৫ লাখ ডলার ছয়টি অগ্রাধিকার খাতে ব্যয়ের চিন্তা রয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় এ তহবিল ব্যয় করা হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এদিন প্রকল্পটির আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি ও বাণিজ্য সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এতে মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

উপস্থাপনায় দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়।

প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘বাজার নজরদারি ব্যবস্থা’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।

এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত নীতিপালন কাঠামো তৈরি, কার্বন বাজারনীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিদের প্রশিক্ষণের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

“এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করে প্রকল্প প্রণয়ন করতে হবে।”

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews