1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

কক্সবাজারে থানার সামনে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন মা ও তার শিশুসন্তান রয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিনজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন।

পরে স্থানীয় লোকজন আহত মা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews