1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা কারাগারে যুব মহিলা লীগ নেত্রী: প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কারাফটকে হবে শেষ দেখা Taiwan holds local elections under Beijing's watchful gaze প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য দিচ্ছিলেন উপাচার্য, এর মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট Chapecoense: 10 years on – how team rebuilt after 2016 plane crash ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

কারাগারে যুব মহিলা লীগ নেত্রী: প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কারাফটকে হবে শেষ দেখা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



কারাগারে যুব মহিলা লীগ নেত্রী: প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কারাফটকে হবে শেষ দেখা

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


কারাবন্দী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ছেলে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল।

মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বেলা ১১টার দিকে বলেন, ‘আমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কারাগারে রয়েছি। এখান থেকে আমাকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে।’

শাহাদাৎ হোসেন বলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে তাঁর স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে।

শাহাদাৎ হোসেন আরও বলেন, তাঁর স্ত্রী শারমিন সুলতানাকে বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাঁকে জানানো হয়েছে। বন্দী মাকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর জন্য সন্তানের লাশ নিয়ে একটি ফ্রিজারবাহী গাড়ি কাশিমপুর কারাগারের দিকে রওনা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ‘তাঁদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে সামাজিত মাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে তাঁকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’ ভিডিওতে শারমিন সুলতানাকে আরও কয়েকটি খণ্ডিত বক্তব্য দিতে শোনা যায়।

অন্যদিকে, মারা যাওয়া সন্তানের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’

গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews