কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে কারাগার থেকে নিজের বাসায় ফিরেছেন। বিবিসি……..
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে কারাগার থেকে নিজের বাসায় ফিরেছেন। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কড়া সশস্ত্র পুলিশ পাহারায় একটি এসইউভিতে করে ৭৩ বছর বয়সী নাজিব কুয়ালালামপুরে তাঁর বাসভবনে পৌঁছান।
রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) থেকে শত শত কোটি ডলার আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়ে চার বছর ধরে কারাগারে ছিলেন তিনি। তাঁর বাসায় ফেরার মধ্য দিয়ে আপাতত এই কারাবাসের অবসান ঘটল। নাজিবের বাড়ি ফেরার আগেই রাজধানীর ওই বিলাসবহুল বাড়িটিকে ‘কেন্দ্রীয় কারাগার’ হিসেবে ঘোষণা করা হয়। তবে সমালোচকরা এই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ মালয়েশিয়ার আইনে গৃহবন্দি থাকার কোনো বিধান নেই।
এক দশক আগে ওয়ানএমডিবি কেলেঙ্কারি প্রকাশ্যে এলে মালয়েশিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং নাজিব সরকারের পতন ঘটে। তহবিলটি থেকে প্রায় ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়, যার মধ্যে ১০০ কোটি ডলারের বেশি অর্থ নাজিবের ব্যক্তিগত হিসাবে জমা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। যদিও নাজিব নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নাজিবকে ২০২০ সালে প্রথম মামলায় ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ২০২২ সালে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে তাঁর সাজা অর্ধেকে নেমে আসে। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাঁকে শর্তসাপেক্ষে ক্ষমা করেন এবং বাকি দুই বছরের সাজা গৃহবন্দি হিসেবে ভোগের অনুমতি দেন। ক্ষমার শর্ত হিসেবে তাঁর দলকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানাও দিতে হয়।
ওয়ানএমডিবি থেকে আরও ৫৬ কোটি ৯০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় একটি মামলায় নাজিবকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যার বিরুদ্ধে তিনি আপিল করছেন। ২০২৮ সালের আগস্টে তাঁর গৃহবন্দি থাকার বর্তমান মেয়াদ শেষ হবে। এরপর তাঁকে দ্বিতীয় মামলার সাজা ভোগ করতে পুনরায় কারাগারে যেতে হতে পারে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

