1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহাসড়কে যুবলীগের মিছিল, দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ প্রত্যাহার চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাপান সফরে প্রাপ্তির হিসাব-নিকাশ: ‘বিগ-বি’র নতুন সমীকরণে বাংলাদেশ ‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’ ইরান সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ দেবেন না ট্রাম্প: ভ্যান্স তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল Netanyahu bloc in lead without majority in Israel election, say official results গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ দলীয় কর্মসূচিতে অনুপস্থিত, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা(৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, সে বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন, পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকতার কাজ করতেন।

শুক্রবার সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ জানায়, স্বামী ডিভোর্স দেয়ার পর থেকে দুই মেয়ে নিয়ে সে এই ফ্লাটে থাকতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় সে একাই এখানে বসবাস করেন। লাশটি উদ্ধার করার সময় গলায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে এবং মেঝেতে অনেক রক্ত পড়েছিল, এ সময় রক্তের মধ্যে একটি পায়ের ছাপ দেখা গেছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান জানান, বোরখা পরিহিত এক ব্যক্তি বাসায় ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

www.bdtimes24.com |
bdtimes24