1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান শুরু করে।

​দুদক ও অভিযোগ সূত্রে জানা গেছে, গেল বছরের ৭ জুলাই ‘মাস্টার দা সূর্য সেন পাঠাগার’-এর সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও কমিশন বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ জেলা পরিষদে হাজির হয় দুদক দল। অভিযানে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নথিপত্র জব্দ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শন করেন কর্মকর্তারা।

​অভিযানের বিষয়ে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেন বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে কমিশন গ্রহণসহ বেশ কিছু আর্থিক অনিয়মের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করছি। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের অন্তর্বর্তীকালীন সময়ে গৃহীত প্রকল্পগুলোর নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।’

​দুদক কর্মকর্তারা আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছ।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews