1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

‘খুনি নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখ খান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত



‘খুনি নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখ খান

হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুন—এমন অ্যাকশনধর্মী রূপে দেখা গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে তাঁর আগামী সিনেমা ‘কিং’-এর পোস্টারে। সঙ্গে সংলাপ, ‘খুনি নই, আমি প্রেমিক।’ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, যাঁর বড় পর্দায় অভিষেকও হচ্ছে এই সিনেমার মাধ্যমে।

বিনোদন

বিনোদন ডেস্ক


হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সঙ্গে ঘোষণা, ‘খুনি নই, আমি প্রেমিক।’

নায়কের আগামী সিনেমা ‘কিং’-এর পোস্টারে এভাবেই দেখা গেছে শাহরুখকে।

এনডিটিভি জানিয়েছে, শাহরুখের এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার শিরোনাম সংগীতের কথা। পুরোনো সেই স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন অভিনেতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে বছরের শেষে। সিনেমাটি মুক্তির দুমাস আগে প্রকাশ করা হয়েছে পোস্টার। সেখানে শাহরুখকে দেখা যাচ্ছে অ্যাকশনধর্মী আবহে।

গত বছরের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। তখন প্রকাশিত ঝলকে রুপালি চুলে দেখা গিয়েছিল শাহরুখকে। তাঁর সংলাপ ছিল, ‘আমি আতঙ্ক।’

এবার নিজেকে প্রেমিক হিসেবে পরিচয় দিচ্ছেন অভিনেতা।

সিনেমাটির অন্যতম চমক, এতে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্যে দেখানো হয়েছে, শহরের অপরাধজগৎ পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা ও সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা রয়েছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রে অভিনয় করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা, অনিল কাপুর, আরশাদ ওয়ারশি, জ্যাকি শ্রফ, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মা ও খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর চিত্রনাট্য লিখেছেন চারজন। তাঁদের মধ্যে রয়েছেন ‘কাহানি’খ্যাত সুজয় ঘোষ।

সিনেমাটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রযোজনা সংস্থার ভাষ্য অনুযায়ী, শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত তার চেয়েও বড় পরিসরের কাজ হতে চলেছে এটি।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

পাউরুটি সত্যিই আটার কিনা, চিনবেন কীভাবে?

www.bdtimes24.com |
bdtimes24